STORYMIRROR

Silvia Ghosh

Fantasy Romance

0.3  

Silvia Ghosh

Fantasy Romance

ডিপ্রেশন

ডিপ্রেশন

1 min
31.7K


একটা কাজ চাই, যে কোন কাজ

বেডশিট কাঁধে ফেরিওয়ালা, কিম্বা

লাল , নীল, সবুজ, হজমী লজেন্স হকারি, দশ টাকায় তিনটে পেন বিক্রির সেলসম্যান, সে সব নাহলে নিদেন পক্ষে নাইট গার্ডের একটা চাকরি৷

সারা রাত খেটে-খুটে এসে ক্লান্ত শরীরে একটা বস্তির

ঝুপড়ির ঘরে গা এলিয়ে শুয়ে পড়বো, দু চোখে তখন

শুধু নেমে আসবে কাল ঘুম, স্বপ্নরা ভেসে যাবে তিস্তার জলে

শুধু একটা কাজ চাই, যেকোন কাজ৷

বাইরে অঝোর ধারায় ধূসর বৃষ্টি নামলেও, রাস্তা পার হতে আনমনে একটা হাত উঠবে না তোর উদ্দেশ্যে , নিঃশ্চুপ রাতে রূপালী জ্যোৎস্না মেখে তোর মুখটা বেড়ার জানালায় ভাসবে না...৷

একটা কাজ চাই , শুধু একটা কাজ

তোকে ভুলে থাকতে দেবে , এমন একটা কাজ৷

মেঘলা আকাশে মনে পড়বে না, বৃষ্টিতে আধাআধি ভেজা দিনগুলোর কথা ,একটা কাজ চাই,

যে কোন কাজ...৷

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy