STORYMIRROR

SUSHANTA KUMAR GHOSH

Abstract Tragedy Classics

3  

SUSHANTA KUMAR GHOSH

Abstract Tragedy Classics

ঢেউ সুশান্ত কুমার ঘোষ

ঢেউ সুশান্ত কুমার ঘোষ

1 min
12


আমাকেই একা একা গুণে যেতে হয়

আমার বুকের যত ঢেউ।

হয়তো কখনো কেউ কেউ

কিছু কিছু ঢেউ গুণে যায়

তীরে এসে

মায়ের মতন তবু কেউ

ভাঙা কুলে একা বসে

অবিরাম গোনে নাকো ঢেউ।

কেউ নুরি ফেলে দেয়

কেউ পায়ে দলে যায়,

ঢেউ ভাঙা নুরি যত

কেউ তো মায়ের মত

খুদের মতন খুটে খুটে

কুড়িয়ে করে না জড়ো

বাঁধে নাকো খুঁটে।

ঢেউ ওঠে ভাঙে তীর

ভাঙা কুলে বাড়ে ভিড়

ভাঙা তটে একা বসে কাঁদে না তো কেউ।

ঢেউ ওঠে ভাঙে তীর

ভাঙা কুলে বাড়ে ভিড়

মায়ের মতন কেউ আর

বুক পেতে নেয় নাকো

ঢেউয়ের আছাড়।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract