STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

4  

Debashis Bhattacharya

Fantasy

ছন্দ আমার হারিয়ে গেছে

ছন্দ আমার হারিয়ে গেছে

1 min
261

ছন্দ আমার হারিয়ে গেছে

তোমার সুরের ঝংকারে

স্বপ্ন আমার ফুরিয়ে গেছে

তোমার রূপের আলোতে


আশা তবু রয়ে গেছে

তোমায় কাছে পাওয়ার

জানিনা তুমি আসিবে কিনা

হৃদয় মরুতে সিঞ্চিতে


তোমারি প্রেমেতে পাগল হইয়া

ভুলেছি আমার আমিকে

পাইনাকো কোনো ভাষা খুঁজে

তব মুখপানে তাকায়ে


কেমনে আমি হয়েছি তোমার

এক মনে ও প্রাণে

আকারহীন মন ছুটে যেতে চায়

মিলিতে তোমার অন্তরে 

প্রতি ক্ষণে প্রতি পলে

অস্তিত্ব আমার ঘুচায়ে


পাইনাকো দেখা পাইনাকো ছোঁয়া 

এক গগনে তারা

অনাদি অসীম কভু বা সসীম

এক তরুতে পুস্প ও পাতা

 

নাগাল না পেয়ে ঝরে পড়ি

তব চরণযুগল চুম্বিতে

এক হয়ে যাক মোদের হৃদয় 

তোমার প্রেমের জোয়ারে



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy