STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Romance Classics

3  

Mahfujur Rahaman

Abstract Romance Classics

ছেলেবেলা

ছেলেবেলা

1 min
279

অতীত শেষ হয়েও হয় না শেষ,

তাই অতীত ই নিয়েছে ভবিষ্যতের ছদ্মবেশ।

হঠাৎ করে বড্ড ছোট হতে ইচ্ছে করে তাই-

ছেলেবেলা গুলো লাফিয়ে এসেছে এ বেলায়।

চলে যায় ছেলেবেলা, শুধু ফেলে যায় তার পদচিহ্ন ;

খুঁজে পাই সেগুলো যখন আমি দিকশূণ্য।

যদি থাকতো সত্যিকারের একটা জাদুকাঠি,

তাহলে খুঁজে নিতাম সেই সোনার কাঠি।

যদি সময়ও নিয়ম ভুলে পিছন ফিরে তাকায়,

তবে সেই অসম্পূর্ণ স্মৃতি পূর্ণ হয়ে যায়।

ছোট্টবেলা হারিয়ে যায় চিরকালের জন্য;

শুধু রয়ে যায় তার স্বপ্ন লেখা খামে ভরা স্মৃতিচিহ্ন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract