STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩৪

ছায়া ছায়া সত্যি ৩৪

1 min
230

নিষিদ্ধের কুবাস সুবাস হলে প্রজাপতি আর হাসে না

সব ফিসফাস ঘরবন্দী

পোকা বসে ফুলে


কারসিনোমা ওগরাচ্ছে কাতরানি, এতটাই যে কি বলবো বলো

হাত কালো, পায়ের পাতা

জিভেও ছোপ


ও ডাক্তার, কি শোনালেন আবার? হাড় স্ক্যান দরকার!

এতটাই আগ্রাসন?

গোটা দেহটাই চাই?


এ জগৎ মিথ্যে হয়ে যাবে? এ শরীরের আঁজভাঁজ ছৌনৃত্য?

নাড়িকাটা মায়া?

দেবশিশু হাসি?


কালও সোচ্চারে হেসে বিপথি কথাকে উড়িয়েছি শব যাত্রার খইয়ের মতো

হায়, আজ আলকাতরা?

আজ নদী জোড়া জাল?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract