STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩

ছায়া ছায়া সত্যি ৩

1 min
241

চাপের তোড়ে মশলাপেষা হাত পা মাথা

মাংসল ক্ষমতারা তাই ইচ্ছে নদী

রাত নামে জীবিকার শিরায় পাতায়


আমি আর আমি প্রত্যেক তর্জনী

লাল চোখ আর ফুলে ওঠা শিরা

আমিই খরিদ করি আমার জীবিকা


এত স্বপ্ন ভেসে ছুটে ঘিরে রাখে

তবুও পিঁপড়ের মত ছোট লাগে

আগাপাশতলায় ভাইরাস উল্লাস


সময় পছন্দ করে কি অসময়?

না-পাখি পাখি হয় কার সাহসে?

পাঁক পাঁক গন্ধ ঘোরায় পক্ষ বিপক্ষ


নদী চুপ, চুপকথা আকাশে টাঙানোও

বোমে কথা, কথা হাসে গুলির ফোয়ারায়

সূচাগ্র মেদিনীর জন্যে কত জানবাজি চলে



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract