STORYMIRROR

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Tragedy

3  

Bidisha Rana Payel Chakravorty Thakur

Abstract Tragedy

ছায়া

ছায়া

1 min
180

ছায়া আমার নিত্য সঙ্গী নিত্যদিনের উৎপাত প্রতিনিয়ত বেড়েই চলে তার জানানো প্রতিঘাত 

ছায়া আমার নিত্য সঙ্গী নিত্যদিনের যন্ত্রনা প্রতিনিয়ত জানিয়ে দেয় আমায় দেওয়া গঞ্জনা

ছায়া আমার নিত্য সঙ্গী নিত্য দিনের অভ্যাস  দেখিয়ে দেয় আমায় করা নিত্যদিনের পরিহাস

ছায়া আমার নিত্য সঙ্গী বন্ধুও বটে

খবর বহে আমার সাথে যা যা নিত্য ঘটে

ছায়া আমার নিত্য সঙ্গী ছায়া আমার পড়শী

দেখায় আমার নিজ সত্তা ছায়া আমার আরশি l

                                      


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract