STORYMIRROR

Sipra Debnath

Abstract Romance

3  

Sipra Debnath

Abstract Romance

চেয়েছিলাম

চেয়েছিলাম

1 min
261


তোমার স্বপ্ন হতে চেয়েছিলাম

সকালবেলায় দ্বি-প্রহরে

সন্ধ্যাবেলায় আর রাতে ঘুমের ঘোরে

ভেবেছিলাম স্বপ্নে তুমি রাখবে ঠোঁট গাঢ় চুম্বনে

রাখবে বেঁধে দুই বাহুতে স্নেহের আলিঙ্গনে।

চেয়েছিলাম হারিয়ে যেতে দুটি হাত ধরে

দূরে কোথাও ভালবাসার গভীর এক নিবিড় অরণ্যে।

ভেবেছিলাম শেষ বিকেলে তোমার বুকে 

রাখবো মাথা গুঁজে

সারাদিনের শ্রান্ত দেহ এলিয়ে দিব 

তোমার পরে নিশ্চিন্ত মনে।

ভেবেছিলাম হৃদস্পন্দন তোমার আমার

একই কথা বলবে একই সনে।

অনুভবে বুঝবে তুমি আমার মুখের 

না বলা সব বাণী চোখের ভাষা দেখে।

কোন চাওয়াই হলো না পাওয়া শুধু চাওনি বলে তুমি।

যা কিছু সব ছিল আমার কাছে শুধু তোমার তরে

কিচ্ছুই তোমায় হলো না দেওয়া শুধু চাওনি বলে তুমি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract