STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

বসন্তের আগমনে

বসন্তের আগমনে

1 min
14

বসন্তের আগমনে পিক গায় গান

আম্র মুকুলের সৌরভে ভরে মন প্রাণ।

 প্রকৃতি ভরে যায় রংবেরঙের ফুলে,

 সবার মন খুশির ঢেউয়ে দোলে ।

চারিদিকে গাছপালা সবুজিমায় ভরে,

অনুপম শোভা মন মোহিত করে ।

মৃদু মন্দ বাতাস বয় চলে ধীরে,

পাখিরা উড়ে চলে নিবিড় নীড়ে।

লোকেরা মেতে ওঠে উৎসব আনন্দে,

চাঁদনী রাত ভরে যায় নৃত্যের ছন্দে।

সবার মনে প্রেম ভাব ওঠে জেগে,

ফাগুনের ছোঁয়া অঙ্গে যায় লেগে ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract