STORYMIRROR

Latifur Rahman

Tragedy Others

3  

Latifur Rahman

Tragedy Others

বিষন্ন হলে

বিষন্ন হলে

1 min
253

বিষন্ন একটা রোগ।

যেসব উপকরণ একসঙ্গে মিশিয়ে মিশিয়ে,

গড়ে উঠে দুরারোধ্য ব্যাধি।

বসতি স্থাপন করে,

মগজে, অন্ত্রে,

হাতে পায়ে বুকে।

ক্ষয়ে আসে নিঃশ্বাস।

কম্পন আসে ঠোঁটে,

উচ্চারণ শব্দে।

বিষন্ন ও তো কম নয়,

অ-দুরারোগ্য।

তবে ভীষণ ছোঁয়াছে।

মানুষ বিষন্ন হলে

তার জগতের সব প্রজার আকাশে

একসাথে জমে আসে মেঘ,

ঝড়, বৃষ্টি ।

গুমোট জীবন।

দুরারোগ্য হলে মানুষ ভেবেই নেয় সে মরে যাবে,

তসবির দানার মতো গুনে থাকে জীবন।

কিন্তু বিষন্ন হলে মানুষ বেঁচে থাকা যায় ভুলে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy