STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

4  

Ratnadeep Pramanik

Abstract Romance

ভিনদেশি

ভিনদেশি

1 min
314

শব্দের আড়ালেও অনেক সময় নীরবে থাকে আরও শব্দ;

উদ্দেশ্যহীন ভাবে ভেসে যায় বেঠিক দিশায় -

যেভাবে মেঘের আড়ালে একরাশ মেঘ,

বসন্তের আড়ালে একঝাঁক রঙের সম্ভার;

ছায়ার আড়ালে থাকে মানুষ আর মানুষের আড়ালে,

তুমি রয়েছো বসে|


হাতে তোমার নাটকের সংলাপ;

তুমি প্রম্প্ট করছো সর্বক্ষণ,

আর মনুষ্যত্ব করছে ক্লান্তিহীন বকবক;

কেউ শুনছে না কারোর কথা;

আড়ালে বক্তা, সামনে বক্তা অথচ শ্রোতা কেউ নয়;

ভাবনার আড়ালে থাকে অজস্র ভিনদেশি ভাবনা,

অস্পষ্ট ভাবে খেলে বেড়ায় মনের পটভূমিতে;

যেভাবে আলোর আড়ালে অন্ধকার,

আর অন্ধকারের আড়ালে ক্ষুধা|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract