STORYMIRROR

HIMABANTA DUTTA

Abstract Romance Classics

4  

HIMABANTA DUTTA

Abstract Romance Classics

ভালোবাসা

ভালোবাসা

1 min
447

ভালোবাসার রং লাল থেকে কালো হয়,

সিঁথির সিঁদুর অক্ষত থাকে

পোড়া দাগ আর কালশিটে নিয়ে।


কখনও আবার ভালবাসা রংহীন,

শুধুমাত্র একজনকে ভালোবেসে।

প্রতিদিন বিছানায় সঙ্গী বদলে 

ভালোবাসা কখনও রঙ্গিন।


আসলে ভালোবাসে বোকা-রা,

চালাক-রা তো শুধুই প্রেম করে।


আজ সবাই জিজ্ঞেস করে,

"কিরে প্রেম করিস?"


কেউ একবারও বলেনা,

"কাউকে ভালোবাসিস?"


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract