STORYMIRROR

Joydeep Chakrabortty

Drama Romance Fantasy

3  

Joydeep Chakrabortty

Drama Romance Fantasy

ভাল থাকার সহজ উপায়

ভাল থাকার সহজ উপায়

1 min
249

ঠাসা বুনট সম্পর্কের গায়ে

একাকীত্বের ছোট ছোট জানালা।

লু আর হিমেল বাতাস, 

পালা বদল করে নাড়িয়ে দিয়ে যায়

ভালবাসার ঝুঁটি।

জানলা দিয়ে ঠিকরে  পড়া  রোদে,

অবাঞ্ছিত কুয়াশায় ধুন্দলে যাওয়া পথ —

আবার দৃষ্টিগোচর।

জ্যোৎস্না রাতে হামলে পরা মেঘ —

সরে যায়,

চরকা বুড়ির আলতো হাতের ছোঁয়ায়।

রুক্ষতা ভুলে, উর্বর জমি —

ধরা দেয় বহুরূপী হয়ে। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama