STORYMIRROR

Bidyut chakraborty

Inspirational Others

3  

Bidyut chakraborty

Inspirational Others

:: বেঁধে বেঁধে থাকি::

:: বেঁধে বেঁধে থাকি::

1 min
313

আর কতকাল চোখে ঠুলি বেঁধে

ধর্মের ধ্বজা গায়ে সেঁটে রেখে

মানুষে মানুষে বিভেদ করে

ভাইয়ের রক্তে রাঙাবে নিজের হাত।

ওঠো মানুষ,জাগো তুমি...

জাগার সময় হয়েছে আজ।

আজকে আকাশ জুড়ে উড়ছে শুধু চিল শকুনি

নিজের স্বার্থ ছাড়া ওরা তোমার কথা কভু ভাবেনি।

তোমার জন‍্য ওদের চোখে যে জল ঝরে পড়ে

জেনো, তা আসল কান্না না,কুমিরের কান্না ও যে;

তাই বলি, ওঠো মানুষ,জাগো তুমি

তোমার জাগার সময় হয়েছে আজ।

অন‍্যের বিপদ দেখে দাঁড়িয়ে থেকো না দূরে

অসহায়ের সহায় হও,দাঁড়াও গিয়ে পাশে।

আর তো কজন আছি বাকি

এসো, সবাই একে অপরের হাতে হাত রেখে

কাঁধে কাঁধ দিয়ে, আরো বেঁধে বেঁধে থাকি।

'নিন্দাবাদের বৃন্দাবনে' শুনবে শুধু ওদেরই গান

সে গান শুনে পড়ো না ভেঙে

বিকিয়ে দিও না নিজের 'মানুষ' নাম।

ওঠো মানুষ,জাগো তুমি...

এবার জাগার সময় হয়েছে তোমার

এসো,আরো বেঁধে বেঁধে থাকি

ধরে একে অপরের হাত।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational