STORYMIRROR

Mahfujur Rahaman

Abstract Tragedy Inspirational

3  

Mahfujur Rahaman

Abstract Tragedy Inspirational

বদলে যাওয়া বসুন্ধরা

বদলে যাওয়া বসুন্ধরা

1 min
319

আবারও আজ হলো সূর্যোদয়, বরাবরের মতো,

ক্যালেন্ডারের পাতায় নতুন তারিখ, লুকিয়ে রেখে ক্ষত।

হিসেবগুলোও মেলে না আর সব গল্পের মতো,

অবুঝ মন তাই কল্পনায় ছবি আঁকছে শত শত।

পৃথিবী আজ বদলে গেছে রংবেলুন উড়িয়ে,

স্বপ্নগুলোও তাই গল্প শোনে অধীর আগ্রহ নিয়ে।

উচুঁ উচুঁ উঠছে বাড়ি, করছে ছেলে আরাম,

কিন্তু সে ভুলে যায় দিতে তার মায়ের দুধের দাম।

সময় এখন ভীষণ দামি একটা কথা বলার জন্য,

মোবাইলের স্ক্রিনে আটকে থাকে চোখ, এতেই মানুষ ধন্য।

মানুষের সংজ্ঞা বদলে গেছে এই নতুন পৃথিবীতে,

ধন নেই তাই নামও নেই সভ্য মানুষের তালিকাতে।

নিজভূমে পরবাসী হয়ে মানুষ স্বপ্ন ভুলে যায়,

দুটাকার জন্য ভাইয়ের সাথে ভাই ঝগড়া করে যায়।

সময়ের সাথে বদলেও গেছে ভালোবাসার মানে,

বিরক্ত সবাই সবার ওপর কারণে অকারণে।

ধরিত্রী তাই অতি কষ্টে কান্না লুকিয়ে রাখে,

আবার বদলে যাওয়ার অপেক্ষাতে দিন কাটাতে থাকে।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract