STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

বাস্তবের স্বপ্ন

বাস্তবের স্বপ্ন

1 min
313

প্রজাপতি

সুন্দর বন-প্রান্তে খেলছিস তুই একা

তোর সাথে আছে শুধু নির্জনতা

উড়ে বেড়াস এ ফুল থেকে সে ফুলে

পাখনা তোর মেলে

মধু চুমে ঘুরে বেড়াস

আনন্দের গান গেয়ে ।

 সত্যিই

তুই কত ভাগ্যবান!

কি সুন্দর তোর সেই

উড়ে বেড়ানোর দৃশ্য ।

মন করে তোর মতো যদি হতাম

 ইচ্ছে মতো বেড়াতাম আমি

নির্ভয়ে স্বাধীন ভাবে

আনন্দে কাটত আমার দিন,

 মনের এই অভিলাষ আমার

সত্যি কি হবে ?

বোধ হয় না 

 প্রজাপতি তো আমি হতে পারব না

হতে পারতাম যদি ছোট একটি ঝর্ণা 

 কুলু কুলু নাদে যেতাম বয়ে

আশা রেখে সাগরের সঙ্গ 

 করতে মোর আশা ভঙ্গ

সত্যি 

সব স্বপ্ন কি সত্যি হতে পারে?

তবুও অপেক্ষা করে আছি

 বাস্তব হওয়া পর্যন্ত কল্পনা আমার

সরসীতে হবো যে আমি উৎপল

ভাস্করের মুখ দর্শনের দুর্বার আশায়!

 থাকবো উন্মুখ হয়ে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract