STORYMIRROR

Saibal Ray

Romance Inspirational

3  

Saibal Ray

Romance Inspirational

বাংলার গান

বাংলার গান

1 min
167

ফিঙে নাচে, দোয়েল ডাকে এই বাংলায়। 

চড়ুই নাচে তিড়িং বিড়িং এই বাংলায়। 

বাংলার রূপ অসামান্য, কে পারে ভুলতে! 

আকুল প্রাণ দুবেলা বাংলা শুনতে। 

ধর গান এই বাংলায়। 

বল কথা এই বাংলায়। 

স্লোগান বাঁচুক বাংলায়। 

আড্ডা জমুক বাংলায়। 

উত্তর থেকে দক্ষিণে বয় বাংলার যত নদী। 

আকুল প্রাণের কথার সাথে শিথিল হয় গতি। 


টিয়া পাখি দেয় উঁকি কামরাঙা গাছে। 

বকুল ফুলের গন্ধ মেখে এই বাংলা বাঁচে। 

বাংলা কথা বাংলা ভাষা সবুজ টিয়ার দেশে

ছুট্টে এসে ভারায় বুক নিত্যনতুন বেশে। 

বল পদ্য বাংলায়। 

বল কথা এই বাংলায়। 

হাসি বাঁচুক বাংলায়। 

আনন্দ হোক বাংলায়। 

উত্তর থেকে দক্ষিণে ঐ সবুজ রাশি রাশি। 

আকুল প্রাণ শান্ত করে বাঁশুরিয়ার বাঁশি। 


ফুল, পাখি, প্রকৃতি বাঁচে নীল আকাশের নীচে। 

বাংলার রূপ বাংলায় বাঁচে শহীদদের দেশে। 

কাছে দূরে যেখানেই থাকি বাংলা ভাষা টানে। 

প্রাণের কথা মনের কথা বাংলার গানে গানে। 

পথ চল এই বাংলায়। 

হাত মেলা এই বাংলায়। 

সুখ বাঁচুক এই বাংলায়। 

মন হাসুক এই বাংলায়। 

উত্তর থেকে দক্ষিণে ঐ জীবনের জয়গান। 

বাংলা বাঁচুক, বাংলা আনুক বাংলার কলতান। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance