STORYMIRROR

Sipra Debnath

Romance Inspirational

2  

Sipra Debnath

Romance Inspirational

বাবা ( ২)

বাবা ( ২)

1 min
129

বাবা আমার ভালোবাসা

বাবা বটের ছায়া

বাবা আমার মাথার ছাতা

বাবা শীতলপাটি

বাবা আমার ভরসাস্থল

বাবা বুকে সাহস।

হাঁটতে আমি শিখেছিলাম

বাবার হাতে ধরে

অ-আ-ক-খ শিখেছিলাম

বাবার মুখে মুখে।

বাবার পাশে বসে খাওয়া

মাছের কাঁটা বেছে দেওয়়া

পকেটে থাকা জামা পাওয়া

নতুন জুতা ফুল থাকা

এক টাকার কয়েন পাওয়া 

মাটির পুতুল কিনে দেওয়া

এসব কিছুই বাবার কাছে পাওয়া।

রাস্তা দিয়ে আসতে যেতে

কত রকম গল্পপ শোনাা

কত রঙিন স্বপ্ন দেখা

সবকিছুই তো বাবার কাছে শেখা।

গাছ লাগানো বেরা বাঁধা

গাই বাছুর মাঠে নেওয়া

হাঁস মুরগির খামার গড়া

হাট থেকে জিনিস কেনা

বাসে করে ঘুরতে যাওয়া

সবকিছুই বাবার থেকে পাওয়া।

বাবার সাথে অনেক স্মৃতি

মনে পড়লেই জাগে প্রীতি 

বাবা এখন এই দুনিয়ায়

রোবো কেমন সাথে সাথে

চলে সকল সময়। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance