STORYMIRROR

মোহন দাস (বিষাক্ত কবি)

Abstract Inspirational

2  

মোহন দাস (বিষাক্ত কবি)

Abstract Inspirational

অশ্রুশিক্ত নিশি পেরিয়ে

অশ্রুশিক্ত নিশি পেরিয়ে

1 min
532


(১)

এমন অচলাবস্থায় বেঁচে থাকা দায়

তবুও জানি আজ যারা যারা,

দেওয়ালে পিঠ ঠেকিয়েও লড়বে দারুন

তারা জিতবে।

হে ঈশ্বর,

যতই চাবুক মারুন।


(২)

যত কঠিন আসুক দুর্দিন

তবু মৃতের স্তূপ ডিঙিয়ে আজ যারা যারা

হাঁটবে ও পথ, মৃত্যুকে দিতে রুখে

তারাও ফিরবে ।

হে আল্লাহ,

যতই পাথর চাপান তাদের বুকে।


(৩)


যত গুলো রাত --- সয়ে এমনই আঘাত

ব্যাথা ভরা চোখে, আজ যারা যারা

দেখতে দেখতে কাঁদবে জীবনের সর্বনাশ

তারাও হাসবে।

হে গড,

এ আমার দৃঢ় বিশ্বাস।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract