অরূপে রূপ
অরূপে রূপ
অরূপের ভেতরে কত যে রূপ
এসো প্রিয়তম এসো
কস্তুরী কুমকুমে ছবি এঁকে দেবো
আমার পাশে একটু বসো ।
হৃদয়ের মধ্যে শুনি হে প্রিয়
তোমারি বাঁশীর সুর
পুলকিত হই আমি অন্তরতম
সুবাসিত এই মনের ঘর
আকাশে দেখো ওই পূর্ণিমার চাঁদ
রচিবো শরত রাস ।
রজনীগন্ধার রাত শেষ হয়ে আসে
এসো প্রিয়তম এসো
গুমরে কাঁদছে পরাণ বধূ আমার
একটু দাও পরশ
যেখানে তাকালে সেখানে দেখি
তোমারই নীল প্রকাশ।
আসার মতো লাগছে হে প্রিয়
শোনা যায় রুনুঝুনু
আমার নাম ধরে দীপক রাগে
ডাকছে তোমার বেনু
এসো প্রিয়তম সাজিয়ে দিয়েছি
এই দেহের নন্দীঘোষ ।।
