STORYMIRROR

Debasmita Ray Das

Fantasy

2  

Debasmita Ray Das

Fantasy

অন্তরযামী

অন্তরযামী

1 min
17.6K


তোমার ডাকেই এসেছি আমি

বারবার এসেছি ফিরে

কখনো অজানা পথগামী

কখনো চেনা নদীরই তীরে।

দূরে পাঠিয়েছো বারে বারে

ভেসেছি ঢেউয়ের তালে তালে

এসেছি অন্তরযামীর দ্বারে

যেখানে স্বর্ণপ্রদীপ জ্বলে।

অদেখা পথে দেখিয়েছো আলো

যার দ্যুতি আজো চারিপাশে

পথচলার সবটুকুই করে ভালো

দীপ্তশিখা মনের কোনে ভাসে।

তোমার হাত তাই আজো ছাড়িনি আমি

রেখেছি মনের অন্তরযামী করে

সুবর্ণরেখাসম তা দামী

সত্যি করেছি মনের আলোরই জোরে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy