STORYMIRROR

Sourya Chatterjee

Romance Tragedy

4  

Sourya Chatterjee

Romance Tragedy

অনামিকা

অনামিকা

1 min
559

গাছের পাতায় দোলে সৌর-জ্যোতি

অফিস গেটে দাঁড়ায় অফিস বাস,

ব্লু জিনস আর হোয়াইট কুর্তিতে তুমি,

হঠাৎ করেই সুরেলা দখিনা বাতাস।


হাতে তোমার ব্রাউন ব্যান্ডের ঘড়ি,

চুলের আড়ালে চোখ দুটো যে লুকায়

মনের অজান্তে মনেই ওঠে ঝড়

তুমিই আমার বাস্তবের রুবি রায়।


ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল,

হাসির মাঝে মুক্ত পড়ে ঝরে

সবচেয়ে দামী তুলির টানে

উপরওয়ালা তুলেছেন তোমায় গড়ে।


তুমি আমায় চিনবে না কোনোদিনও,

কবিতার পাতায় থাকবে তুমি রাখা,

ভীষণরকম যত্ন নেব আমি,

খুব ভালো থেকো, অনামিকা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance