অলীক কল্পনা
অলীক কল্পনা
অলীক কল্পনা
মানিক চন্দ্র গোস্বামী
একটা সময় স্বপ্ন দেখেছি অনেক,
দেশটা হবে সুখ শান্তির নীড়,
জন সাধারণ কর্তব্য পরায়ণ,
মনুষ্যত্ব স্বচ্ছ সলিল নীর।
ঈর্ষা, হিংসা, ঘৃণার হবে শেষ,
রইবে না আর জাতের ভেদাভেদ,
ভ্রষ্ট নীতিতে হারাবে না মতাদর্শ,
মনের আলোর বিকাশ ঘোচাবে বিভেদ।
জাগ্রত হবে দৃঢ়তা চরিত্রের,
নিঃশ্বেষিত অন্তরের কলুষতা,
সততা আর সভ্যতার সংস্কৃতি,
দূরীভূত হবে যতেক তিক্ততা।
মানুষ হবে নম্র, বিনয়ী, উদার,
থাকবে শুদ্ধ, পরোপকারী মন,
ভালোবাসা দিয়ে হৃদয় করবে জয়,
আচরণে উন্নত হবে সৌহার্দ্যের বন্ধন।
স্বপ্ন শুধু রয়ে গেলো অলীক কল্পনায়,
পূর্ণ হলো না স্বপ্নিল প্রত্যাশা,
সমাজ চলেছে অধঃপতনের পথে,
স্বপ্ন চোখে বন্ধ করেছে আসা।
