STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Tragedy Others

3  

Sayandipa সায়নদীপা

Tragedy Others

অব্যক্ত

অব্যক্ত

1 min
775

বইয়ের ভাঁজে ক্লান্তি মিশে  

সঙ্গী যখন মাথাভার,

ইচ্ছে করে হঠাৎ করেই  

ছুট্টে গিয়ে জড়িয়ে ধরি,

সেই আগের মতো  

তোমার আঁচল টেনে খেলায় মাতি,

তোমার গায়ের গন্ধে মিশে  

রাজপুতানার গল্পে ভাসি।


কিন্তু ইচ্ছে গুলো থমকে থাকে  

সময় ঘড়ি বয়েস মাপে।

তোমার চুড়ির ঠোকাঠুকি  

আজও আমার ভীষণ চেনা,

তোমার হাতের মশলা গন্ধে

হাজার বছর জমছে দেনা।


আজও আমি বাইরে বেরোই

অভিজ্ঞতার পসরা সাজাই,

শুধু যেটা আর হয়ে ওঠেনা

তোমার সাথে ভাগ করিনা;

মন খারাপ গুলো বুকেই জমে

নিশুত রাতে বৃষ্টি নামে।


আজও আমি তোমায় দেখি

ব্যথায় কুঁকড়ে যাওয়া মুখটা মাপি,

আজও চোখে জল আসে মা

শুধু তোমায় ধরা দেয় না।

জানি তোমার জমা অভিমান,

তোমার মনের বেসুরো তান

আমার বুকেও বাজে গো মা

আজ শুধু আর বলা হয়না।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy