STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

অভিমান

অভিমান

1 min
332

আকাশে মেঘ দেখে ময়ূরী নাচে ছন্দে

পাখিরা করে কিচির মিচর আনন্দে 

জীবন আমার কেন নিরানন্দে ভরা

বলো বলো প্রভু দাও না গো বলে 


আমার জীবনে ভরা অভিমান যত

কি করে করি বয়ান বলো, বলো না

আকাশে ভরা মেঘ যত 

মনে ভরা বেদনাও তত

প্রকাশিব আজ সব 


আকাশে যখন ইন্দ্রধনু ওঠে

বেগুনভেলিয়া রঙিন হয়ে যায়

জীবন আমার কেন রঙ্গহীন হয়

বলে দাও, দাও না গো বলে


নদী বয়ে চলে কলকল নাদে

সন সন বয় হাওয়া

ভালো লাগে, কোকিলের গান গাওয়া

আমার জীবনে কেন গান নাহি ঝরে 


তালে তালে নাচে উত্তাল ঢেউ সাগরে

বিজলী খেলে কত কালো মেঘের মাঝারে

প্রজাপতি ডানা নারে ফুল থেকে ফুলে

আমার জীবন কেন নির্জনে নিস্তব্ধতায় ভরে ?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract