আত্মহত্যাকে না বলি... বাঁচতে হবে যতদিন বাঁচি...
আত্মহত্যাকে না বলি... বাঁচতে হবে যতদিন বাঁচি...
এই ধরার তরে আসার সুযোগ হয় একবার ,দ্বিবার সুযোগ হয় না। তাই জীবনে যতদিন বাঁচি হবে বাঁচতে, আত্মহত্যা কেহ করো না। জীবন নদী দিতে হবে পাড়িআসুক না যত বাঁধা-অবহেলা,দুঃখের দহনে হতাশ হয়ে ভেঙো না এ জীবন ভেলা। বাঁচার জন্য লড়াই করে হয় যে টিকে থাকতে-নিরাশ হয়ে হারিয়ে দিশানিজেকে নেই মেরে ফেলতে। ধৈর্য ধরে চেষ্টা করোপাবে সঠিক পথের কিমত, ধৈর্যধারীর সাথেই আছে তিনি স্রষ্টা-মাবুদ।বিলাসী জীবন পেয়েছো তুমিকরো নরম তোশকে শয়ন,কত মানব-মানবী অনাহারে, অনাদরে ফুটপাতে করে জীবন যাপন।একাকীত্ব, দুঃখ, যাতনার মধ্যে দিয়ে-তবুও তারা আছে বেঁচে, আর তুমি....... আকাশচুম্বী বিলাসী একটু হতাশ হয়ে!!বদলা নিলে আত্মহত্যা করে? এটা তো জীবন নয়......আত্মহত্যা করে যদি তোমার মরণ হয়। এপার-ওপার দু'পারে তে পাবে না সুখের ঠাই,বিষন্নতায় ক্লান্ত তুমি আত্মহত্যা না করে, বিশ্বাস আর মনোবল নিয়ে চলতে হবে অগ্রপানে,ভুবনে আসবে না কেউ বারে বারে ;যতদিন বাঁচি হবে বাঁচতে আত্মহত্যা না করে।
