STORYMIRROR

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

3  

Nikhil Mitra Thakur

Abstract Fantasy Others

আসি ফিরে

আসি ফিরে

1 min
184

স্থির চাওনি দিয়ে,

দিনের বেলায় আমি দেখতে চাই 

আকাশ কেমন করে 

লুকিয়ে রাখে রাতের তারা, 

সূর্যের গুহায়।

আমি পারিনা পড়তে সেই বিধি

সূর্যের প্রবল তাপে

‌তাই ব্যর্থ হয়ে,

অপরাধ স্নাত শ্রান্ত মুখে

আসি ফিরে।

চোখে আসে জল,

দুর্বলের হীনমন্যতা মুছিয়ে দেয় প্লাবন,

আমি ডুব দিয়ে,

চেতন প্রবাহে জানতে চাই,

লোভ কেমন করে 

লুকিয়ে রাখে আসল আমি

স্বার্থের গুহায়।

আমি জানতে পারিনা সেই বিধি,

স্বার্থের প্রবল আলোড়নে,

তাই ব্যর্থ হয়ে,

নকল আমির আলিঙ্গনে,

আসি ফিরে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract