STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Tragedy

3  

Piyanki Mukherjee

Abstract Tragedy

আপেল

আপেল

1 min
232

চৌকাঠ একা। একাধিক বসন্ত ঢোকে বেরোয় মাড়িয়ে দেয় চোখমুখ 


দরজা পুরুষ। উচ্চতা দিয়ে জড়িয়ে রাখে প্রবেশ অথবা প্রস্থান 


মেঝে শিশু।হামাগুড়ি দেয়া শেষ হলে সে শিখে নেবে ধারাপাত আর নামতা


আসবাব নারী। চুমুতে চুমুতে উজ্জ্বল করে তোলে খয়েরী পালিশরং


বিছানা একটা গ্রিন অ্যাপেল। অ্যাপেল মানে আপেল। 

আপেল মানে যৌনতা, আপেল মানে রঙ 

আপেল মানে টক্সিন। 

আপেল মানে আদিম 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract