STORYMIRROR

Sipra Debnath

Abstract Action Inspirational

3  

Sipra Debnath

Abstract Action Inspirational

আমরা আছি

আমরা আছি

1 min
264

আমরা আছি তোমাদের জন্য

তোমরাও দোয়া কোরো আমাদের জন্য

বিপন্ন সময় বিপন্ন পৃথিবী

সম্মুখে মৃত্যু আসন্ন 

প্রলয় নৃত্য উন্মাদনায় আত্মহারা উল্লাসে নিমগ্ন।

ত্রাস নয় ভয় নয় হতে নেই দিশেহারা

মানসিক বল রাখো মননে

নিয়ম মেনে চলো প্রভুকে রেখে স্মরণে।

আমরা আছি তোমাদের জন্য

বাঁচাবো তোমাদের এই আমাদের পণ

লড়বো সময়ের সাথে শরীরে প্রাণ আছে যতক্ষন।

আমরা তো সেই কবে শপথ নিয়েছি

দিনরাত্রি সময় অসময় দুঃসময় দেখবো না কিছু

শুধু নিবেদিতপ্রাণে সেবা দিয়ে যাব 

দায়িত্ব এড়িয়ে অন্য কোন টানে দেখবো না ঘুরে পিছু।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract