আলোকের পর্ব দীপাবলি
আলোকের পর্ব দীপাবলি
সব দুঃখকে জলাঞ্জলি দিয়ে,
খুশির আলোকে যাও হারিয়ে,
এসো বন্ধু বান্ধব ,এসো প্রতিবেশী,
পালন করো সবাই হাসি খুশি ।
দীপাবলি আজ এসেছে ফিরে,
সবার মনে আনন্দে ঘিরে,
সবাই যে আজ খুশিতে হারা
দীপের আলোকে এ ধরা ভরা
গর্ব অহংকার সব ভুলিয়ে,
সত্য শান্তির দীপ জ্বালিয়ে,
প্রেমের মধু চারিদিকে ছড়িয়ে,
মনের আনন্দে জীবন ভরিয়ে,
অজ্ঞান অন্ধকার দূরে সরিয়ে,
সাজবে সবাই গো নতুন সাজে ।।
