STORYMIRROR

Abhishek Mitra

Romance

3  

Abhishek Mitra

Romance

আবেগের বিস্তার

আবেগের বিস্তার

1 min
39

জানিনা কেন আজ

 মনে পড়ে যায় বারবার

সংক্ষিপ্ত আলাপচারিতায়

 উপায় ছিলোনা তোমায় বোঝার


গ্রীষ্মের দুপুর ছিল

 তখন আকাশেতে অল্প মেঘ

রৌদ্র-ছায়ার মাঝে তোমায় 

 দেখে বাড়ছিল আবেগ


কি বলেছিলাম তোমায়

 সেসব মনে নেই

 নীল সানগ্লাসে ঢাকা কাজল  

 চোখে লাগছিলো তোমায় ভালোই


আক্ষেপ ছিলোনা মনে

 তোমার ফিরে যাওয়ায়

প্রেম তো একটা শব্দ মাত্র

  অনুভূতি আসে

বন্ধুত্বের ইশারায়


ফিরবেনা জানি তুমি

 হয়তো ফিরবোনা আমিও

চোখের কোনে বৃস্টি এলে

 শুধু আমায় খবর দিও


Rate this content
Log in

Similar bengali poem from Romance