মোটরনাথ
মোটরনাথ
শহরের বাইরে দিয়ে যে বাইপাস যায় তাতে গত দশ বছরে কোনো দুর্ঘটনা ঘটেনি । এখনও ভর রাতে কেউ জোরে গাড়ি চালিয়ে যেতে যেতে একটা স্কোর্পিওকে পাশের খাল থেকে উঠে এসে রাস্তা পাড় করতে দেখে আর তখনই গাড়ি স্লো হয়ে যায় ।
মোটরনাথ বলে একটা মন্দির আছে আলোচ্য বাইপাসের খালের কাছে । ওখানে নাকি একটা স্কোর্পিও গাড়ি পুজো হয় ।
আমি নিজেই এক বন্ধুর সাথে গিয়েছিলাম সেদিন । পুরোহিতও রয়েছেন । প্রসাদ নিয়ে পুরো ঘটনাটা শুনলাম ।
দশ বছর আগে ওই রাস্তা দিয়ে এক পরিবার স্কোর্পিও নিয়ে যাচ্ছিলো । মুষলধারে বৃষ্টি হচ্ছিলো । ড্রাইভার ভয়ে ভয়ে চালাচ্ছিলেন । হঠাৎ পাশ দিয়ে একটা লরি বৃষ্টিতেও জোর হর্ণ মেরে আসে । স্কোর্পিওটাকে লরি ওভারটেক করতে চাইছিলো । সাইড দিতে গিয়ে স্কিড করে যায় গাড়ি ।
আমি বললাম , " এখনও যে অনেকে দেখে গাড়িকে খালের দিকে যেতে সেটা কি ওই গাড়িটাই ? "
পুরোহিত বললেন , " হুমম । "
আমার বন্ধুটি বাইকে স্পিড মাঝামাঝি করেই চালায় । সেদিন মন্দিরের গল্প শুনে কেন যানি খানিক জোরে বাইক চালাচ্ছিলো । তার অবিশ্যি একটা কারণ শীতের রাত , সন্ধ্যে কেটে রাত গড়াচ্ছে । বাড়ি তখনও ঘন্টা দুই দূর ।
ঠিক দশ মিনিট গেছি চোখের সামনে দেখলাম একটা স্কোর্পিও ধীরে ধীরে খালের এপার থেকে ওপারে চলে যাচ্ছে । আর বাইকের গতিও যেন চাইলেও বন্ধু আমার বাড়াতে পারছে না ।
খালে নেমে যাবার পরও গোটা রাস্তা বাইকের গতি বাড়াতে চেষ্টা করে কিন্তু আশ্চর্য তেল না কম হয়েও , কোনো অন্য সমস্যা না সত্ত্বেও আস্তেই যেতে হলো ।
আমি অনেক কষ্টে দশবছির পুরোনো নিউজ ঘেঁটে বিষয়টা নিয়ে পড়লাম । দেখলাম পুরোহিত মশাই তিলমাত্র মিথ্যা বলেননি । মনে মনে ভাবলাম , ওই গাড়ির চালক নিজেদের বিপদের দাম বাকিদের ক্ষতি আটকে জীবন উপহার দিয়ে যাচ্ছে আজও ।
