STORYMIRROR

Rahul Pramanik

Drama Romance

3  

Rahul Pramanik

Drama Romance

ফিরবো না আর

ফিরবো না আর

1 min
726

ফিরবো না আর মায়ের কোলে 

  ফিরবো না আর ঘরে,

   তখন আমায় আর খুজে পাবে না

     এই পৃথিবীর মানুষের ভিড়ে। 


ডাকবো না আর মা মা বলে 

  আসবো না আর ফিরে, 

   আমার সকল স্মৃতিগুলো 

     থাকবে সবাইকে ঘিরে। 


কতো দম্ভ,কতো অহংকার করেছি

  আসিয়া শূন্য হাতে,

   শেষের দিনে সবই থাকবে পড়ে 

     শুধু কর্ম গুলো যাবে সাথে। 


সৎ পথে জীবন নির্বাহ করো

 ঈশ্বরেকে রাখো স্বরণে,

   সার্থক হবে জন্ম তোমার 

    জীবিত থাকবে তুমি মরণে। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama