STORYMIRROR

Gopa Ghosh

Abstract Romance

2  

Gopa Ghosh

Abstract Romance

মন রঙিন

মন রঙিন

1 min
290

যে রং আমি দিলাম তোমায়

আজকে দোলের দিনে,

সে রং শুধু দেহ তে নয়

লাগলো তোমার মনে।


উৎসব এ বসন্তের রঙে মাখামাখি,

উৎসব এ মিলনের হৃদয় কাছাকাছি,

রঙের সাথে ভালবাসায় রঙিন হলো মুখ

এ উৎসব বয়ে আনে দারুন প্রেমের সুখ।


আজ যে রং দিলে খেলার ছলে

কাছে নিয়ে আমায়,

সে রং আবার ফিরিয়ে দিলাম

মিশিয়ে ভালবাসায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract