STORYMIRROR

Bidyut chakraborty

Inspirational Others Children

3  

Bidyut chakraborty

Inspirational Others Children

::আগমনী::

::আগমনী::

1 min
436

''এসেছে শরৎ হিমের পরশ

লেগেছে হওয়ার 'পরে''

বছর শেষে উমা আমার

এলো আবার ঘরে।

সাজব আমি, সাজবে তুমি

সাজবে সারা বঙ্গভূমি।

জাতপাতের বিভেদ ভুলি

এসো সবাই আনন্দে মাতি

ভুলে, সারা বছরের দুঃখ গুলি।

দুর্গা যখন এসেছে ধরায়

দুর্গতিরে আর কি ডরায়?

মাঠ ভরেছে কাশে ঘাসে,

নীল আকাশে পেঁজা তুলো ভাসে

গাছে গাছে শিউলি ফুটে

ছেলে বুড়ো আনন্দে মাতে

উমা, আমার এসেছে ঘরে।

শুনো গিরিরাজ, এবার উমারে

আর পাঠাবো না কৈলাসে।

মেয়েকে ছেড়ে মায়ের কী ব‍্যথা

বাবা, হয়ে তুমি বুঝবে না যে।

মন্দ বলে বলুক লোকে,করুক ওরা নিন্দা

কারো কথা আর কানে তুলব না যে

এবার উমাকে রাখব নিজের কাছে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational