STORYMIRROR

Manik Goswami

Tragedy Others

3  

Manik Goswami

Tragedy Others

অসহনীয় ব্যথা

অসহনীয় ব্যথা

1 min
207


চোখের জল যে শুখাতে চায় না,

একা একা বসে কাঁদি,

কষ্ট সাগরের জলের ধারা 

দুকূল ছাপানো নদী। 

এইদিনে বাছা হারিয়েছি তোকে,

একটা বছর পার,

সময় নাকি ভোলাতে পারে 

দুঃসহ স্মৃতি-ভার। 

ভুলতে পারি না আমি একদিনও,

বেদনা অন্তহীন,

ঘরের প্রতি পরতে পরতে

দেখি তোরে সারাদিন। 

এসেছিলি যবে, খুশির জোয়ারে 

ভরে ছিল দশ দিশ,

মায়ের জীবনে দেবতার দান

হৃদয় ভরা আশিস। 

চাঁদ হেসেছিলো, ফুল ফুটেছিলো,

আলো ছিল দিকে দিকে,

কোল ভরে ছিল, আহ্লাদ ছিল,

স্ফূর্তি চতুর্দিকে।

দেবতার দান ফিরিয়ে নিলো 

অসময়ে দেবতায়,

আধো আধো বোল স্তব্ধ হলো 

নিয়তির ছলনায়। 

বুক ভরা ব্যথা স্তিমিত হয় না,

স্মৃতি সদা চোখে ভাসে; 

শুখিয়ে যায় না ঝর্ণা ধারা,

স্বপ্নেতে ছবি আসে। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy