STORYMIRROR

Krishna Banerjee

Romance Others

3  

Krishna Banerjee

Romance Others

ছিনাল

ছিনাল

3 mins
115

ছিনাল

                 ( প্রাপ্ত বয়স্কদের জন্য )

                 কলমে - কৃষ্ণ ব্যানার্জী

                        ( প্রথম পর্ব )

            নিষিদ্ধ পল্লীর দাঁত বারকরে দাঁড়িয়ে থাকা , পাঁচিলের গা বেয়ে দাঁড়িয়ে রয়েছে বেশকিছু অর্ধ নগ্ন নারী । প্রত্যেকেই নিজের নিজের গ্রহক ধরতে ব্যাস্ত । তার মধ্যে একটি মেয়ে রাস্তার ধারের একটি গাছের আড়ালে দাঁড়িয়ে এক দৃষ্টে দেখে চলেছে দীপাঞ্জনকে , ছেলেটি কেমন জেনো এদিক ওদিক করছে , মাঝে মধ্যে ফোনে কারোসাথে কথা বলবার চেষ্টা করছে ছেলেটি । যে মেয়েটি তাকে লক্ষ করে চলেছে তারণাম সুন্দরী । যদিও এটা তার আসলনাম নয় —--- এখানে আসার পর তার রূপের বাহার দেখে এখানকার মানুষেরা তাকে এই নাম দিয়েছে । সুন্দরী সেজেগুঁজে আনন্দের মতো গলিতে দাঁড়ালেও তার পোশাক আশাক তুলনা মূলক মার্জিত ।যদিও গ্রাহক ধরবার জন্য তার রূপটাই যথেষ্ট । সুন্দরী দীপাঞ্জনকে অনেক্ষন থেকেই লক্ষ করছে , দূরথেকে দেখে লোকটাকে খারাপ মনে হচ্ছেনা তার তবুও সুন্দরীর মনে অনেকগুলো প্রশ্ন ঘুরতে থাকে —-----, কখান সে ভাবছে লোকটাকি কোন সামস্বাতে পড়েছে , অথবা লোকটা হয়তো কারো অপেক্ষা করছে কারণ আজকাল পোশাক আশাক দেখে মানুষকে বোঝা খুবই মুশকিল । সুন্দরী এবার ঠিক করে লোকটাকে একবার বাজিয়ে দেখতে ক্ষতি কোথায় —---- তাই সে ধীরে ধীরে তার পাশে গিয়ে বসে । কয়েক মুহূর্ত চুপকরে থাকে সুন্দরী , তারপড় দীপাঞ্জনের দিকে একটু একটু করে সরে আসতে চায় সুন্দরী , বিষয়টা বুঝতে পারে দীপাঞ্জন, তাই সুন্দরী যতটা তার গায়ের দিকে এগিয়ে আসে দীপাঞ্জন ধীরে ধীরে শর্তে থাকে , একসময় দীপজন পরেজেতে গেলে সুন্দরী তার হাতধরে ফেলারফলে সে পড়তে পড়তে বাঁচে । নিজেকে সামলে নিয়ে দীপাঞ্জন বলে আপনি কি করছেন বলুনতো ? সুন্দরী বলে যেটা আমার কাজ সেটাই করছি , আপনাকে পটাবার চেষ্টা করছি । দীপাঞ্জন আবার একটু বিরক্ত হয়ে বলে দেখুন এইধরনের ছিনালি আমি পছন্দ করিনা , যারা পছন্দ করে তাদের কাছে জান আমাকে ছেড়ে দিন প্লিজ ।

সুন্দরী - ( একটু হেসে বলে ) ছিনালিতো বটেই , আপনাদের মত ভদ্র মানুষরা সকলের সামনে আমাদের ছিনাল বলেন , তারপর কোঠাতে গিয়ে এই ছিনালের বুকে মাথাগুঁজে , এই ছিনালালের দেহটাকে হিংস্র সিংহের মতো এই দেহটার উপরে নিজের পৌরসত্ত্ব দেখাতে মরিয়া হয়ে ওঠেন , যৎক্ষন না আপনাদের অন্তরের দানব সন্ত হয় ।

দীপাঞ্জন – দেখুন আপনি যাদের কথাবলছেন আমি তাদের মতন নই নেহাত একটা বিপদে পড়েছি ।

সুন্দরী - যদি আপত্তি না থাকে তাহলে আপনার সামস্বাটা কি আমি জানতে পারি।

দীপাঞ্জন - জানতে অসুবিধা নেই তবে এই সমস্বর স্বমাধান আপনি করতে পারবেন না , তাই প্লিজ আমাকে আমার মতো থাকতে দিন। 

সুন্দরী - হয়ত আমি আপনার অসুবিধা লাঘব করতে পারবোনা তবে আপনিতো কিছুটা হালকা হবেন 

দীপাঞ্জন - শুনতে চাইছেন শুনুন , আমি আমার কাকার চিকিৎসার 10 হাজার টাকা জমা করবার জন্য নিয়ে যাচ্ছিলাম কিন্তু সেটা চুরি হয়ে যায় । আমি এ. টি. এম টাও নিয়ে বেরোতে ভুলে গিয়েছি। এই মুহূর্তে নামখানা থেকে টাকাটা নিয়ে আসতে গেলে দিরি হয়ে যাবে তাই চেষ্টা করছি যদি কোন বন্ধু বাঁধবের কাছ থেকে ম্যানেজ করে কাজটুকু মিটিয়ে নেওয়া জয় এই আরকি । 

সুন্দরী - একটু হেঁসে বলল আপনি ঐ ভরসাতেই থাকুন , চেষ্টাতেই রাত পেরিয়ে - দিন হয়ে যাবে , যদি আপনার আপত্তি না থাকে তাহলে আজ রাতের জন্য টাকাটা আমি আপনাকে দিতে পারি তবে আগামী কাল কিন্তু ফিরিয়ে দিতে হবে।

দীপাঞ্জন - আপনি দেবেন ? আমাকেতো আপনি চেনেন না , একজন অজানা মানুষকে কোন ভরসাতে টাকা দিবেন ? 

সুন্দরী - একটু হেঁসে বলে মানুষ নিয়ে আমাদের কারবার তাই মানুষ চিনতে ভুল হয়না আমাদের —-------তারপর সে বলে আসুন আমার সাথে ……।

                                         চলবে …………


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance