STORYMIRROR

Sayantani Palmal

Romance Classics

4  

Sayantani Palmal

Romance Classics

ছেলেটা

ছেলেটা

1 min
373

#brown_dependebility


হীরক নামের বাদামী চোখের ছেলেটাকে একদম ভালো লাগে না রেশমীর। কেমন করে দেখে রেশমীকে। দু একবার কথা বলতে এসেছিল, রেশমী পাত্তাই দেয়নি। 

টিউশনি থেকে ফিরতে একটু রাতই হয়ে গেছে রেশমীর। পেছন পেছন বাদামী চোখওয়ালা সাইকেল নিয়ে আসছে। বিরক্তিকর!

"মামনি।" একটা মাতাল ছেলে পথ আটকেছে। ভয়ে কাঁপছে রেশমীর।

" কি দরকার আপনার? তুই বাড়ি যা। আমি দেখছি এই ব্যাটাকে।" হীরক ধমক দেয়। মাতালটা ভয়ে পালিয়ে গেল।

হীরক দুটো খাতা বাড়িয়ে দেয়,

" গত সপ্তাহে তো কলেজ যেতে পারিসনি। নোটসগুলো।"

রেশমী মুখ নিচু করে বলে," আময় একটু বাড়ি পর্যন্ত ছেড়ে দিবি? প্লিজ।"

রেশমীর কাছে এখন বাদামী চোখওয়ালা ছেলেটাই সবচেয়ে ভরসা যোগ্য ব্যক্তি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance