STORYMIRROR

Sayantani Palmal

Romance Classics

5  

Sayantani Palmal

Romance Classics

আশার_কিরণ

আশার_কিরণ

1 min
566

#white_purity_simplicity


দুচোখ ফেটে জল আসছিল মারিয়ার। সে অনাথ, কাকা-কাকিমার কাছে অনাদরে মানুষ হয়েছে। আজ তার বিয়ে কিন্তু গাউনটা পর্যন্ত কিনে দেয়নি কাকা-কাকিমা। তার বিয়েতে ওরা খুশিও নয়। সে কি পরে গির্জায় যাবে ভেবে পাচ্ছিল না সে।

" তাড়াতাড়ি এটা পরে নাও।" 

" জন!"

" আমি জানি তোমার অবস্থা তাই তো আমিই নিয়ে এলাম গাউনটা। তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এস। আমি চার্চে যাচ্ছি।"

দুধ সাদা গাউনটা হাতে নিয়ে আনন্দে কেঁদে ফেলল মারিয়া।

চার্চে মারিয়ার হাতে একগোছা সাদা অর্কিড তুলে দিয়ে জন যখন বলল," এবার থেকে তোমার জীবনের সব বিপদে , সব আনন্দে আমাকে পাশে পাবে।" তখন মারিয়ার জীবনে যেন নতুন আশার আলো দেখা দিল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Romance