STORYMIRROR

Abhijit Halder

Abstract Inspirational Others

4  

Abhijit Halder

Abstract Inspirational Others

যুদ্ধের বিরুদ্ধে

যুদ্ধের বিরুদ্ধে

1 min
354

হাতে হাতে যুদ্ধের মানচিত্র,

পুড়ে যাওয়া দেশের মাটিতে,

আমি প্রেমের বৃক্ষ পুঁতেছি।

ধ্বংসস্তূপের মাঝেও,

আশার আলো জ্বেলেছি।

বোমার গন্ধে বাতাস ভারী,

কান্না আর চিৎকারে আকাশ কাঁপে,

তবুও আমি স্বপ্ন দেখি,

শান্তির সাদা পায়রার।

শিশুদের চোখের জল মুছে,

তাদের হাতে তুলে দিই ফুল,

যুদ্ধ নয়, প্রেম হোক জয়ী,

এই আমার অঙ্গীকার।

রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে,

আমি গায় জীবনের গান,

নতুন সূর্যের আলোয়,

আবার হাসবে এই প্রাণ।

হাতে হাতে যুদ্ধের মানচিত্র,

মুছে যাক হিংসার দাগ,

প্রেমের রঙে ভরে উঠুক,

আমাদের এই অভাগা দেশ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract