STORYMIRROR

Noor-A-Tahir Arabi

Abstract

4  

Noor-A-Tahir Arabi

Abstract

যাত্রী

যাত্রী

1 min
7

যাত্রী

নূর-এ-তাহির আরাবি


কত হাসি কত কাদি, কত বুকে আশা বাধি,

অবচেতন মনে যে সদা।

পশ্চাতে তার হায়, কত ব্যাথা জমে রয়,

কেহ যে বোঝেনা তা।

কত যে অপেক্ষায়, কত যে পরীক্ষায়,

একটি স্বপ্ন দেই জন্ম।

কেন যে তার লাগি, নিমেষে কতকি ত্যাগি,

আমিই শুধু বুঝিয়ে মর্ম।

ক্ষুদ্র জীবন নিয়ে কত প্রেম, ত্যাগ দিয়ে,

কত সাধনা দিবারাত্রী,

গড়িয়ে যে পথে পথে, কত ইতিহাস যেতে যেতে,

আমরা তো মহাকাল যাত্রী।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract