STORYMIRROR

উত্তম কুমার পুরকাইত

Romance Tragedy Fantasy

3  

উত্তম কুমার পুরকাইত

Romance Tragedy Fantasy

তোর অস্তরাগ

তোর অস্তরাগ

1 min
323


তোর ঠোঁটে ঠোঁট রেখে ভরা চাঁদ হব

তোর চোখে চোখ রেখে জ্যোৎস্না ছড়াব

উথালপাতাল ঢেউয়ে হব কল্পতরুর ঝিল 

তোর প্রেম নিয়ে আমি চৈত্র অনিল।

প্রার্থনা, কেন এত কবিতা শরীর জুড়ে?

কেন এত কবিতা অন্ধকারে?

কেন এত কবিতা নিষিদ্ধপুরে?

চারদিকে গলিত দেহ

অসহিষ্ণু মানুষের পা 

থুত্থুরে বাবা-মা বৃদ্ধাশ্রমে

প্রেমিকার নগ্ন গা;

তবু কেন হাতছানি আকাশপথে

তবু কেন হাতছানি আলোর রথে 

কেন এত তারা বাঁচে তোর বুকে 

কেন এত পাখি ঝরে তোর শোকে!  

দুঃখের তোরঙ্গ ভেঙে

কাছে আয় প্রার্থনা,একটু চেয়ে দ্যাখ 

প্রাণে আমার লেগে আছে তোর অস্তরাগ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance