STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

সুরের জগতে

সুরের জগতে

1 min
306

সুরের জগতে  

মানিক চন্দ্র গোস্বামী


শুনতে বড়ই ভালো লাগে,

সুরের ছোঁয়ায় হৃদয় জাগে,

মন ভরে যায় অনুরাগে,

ছন্দে ভরা জীবনেরই গান।


দুখী মনে হতাশারই কাল,

কাটে যদি বাদ্যের তাল,

ছিঁড়েই যাবে স্বপ্নের জাল,

মনের আকাশে অমাবস্যার টান।


সুরের সুবাসে মধুপ ওড়ে,

বিন্যাসে সুর পড়ুক ঝরে,

খুঁজে ফিরি সেই সুরকারে,

মুগ্ধ মনে তৃপ্তির অহংকার।


সুর, ধ্বনিতে বিভোর হয়ে,

ফুলের ডালি সাজিয়ে নিয়ে,

মোহের দেশে যাই হারিয়ে,

মর্য্যাদা পাবে বীণারই ঝংকার।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract