STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

3  

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

সুহাসিনী ফিরে এলো না কেন

সুহাসিনী ফিরে এলো না কেন

1 min
117

সুহাসিনী ফিরে এলো না কেন

যাবার আগে দিয়েছিলো কথা

সময়ের ব্যবধান ঘুচিয়ে

দূরত্বের ঠিকানা ভুলে 

আসবো ছুটে তোমার কাছে

মিষ্টি হেসে আতরের গন্ধ ছড়িয়ে

মনকে বসন্তের আবিরে রাঙিয়ে


বৃষ্টি পড়া বন্ধ হয়েছে ধীরে ধীরে

কামিনী ফুলগুলো সতেজ হয়েছে স্নিগ্ধতায় 

আকাশে তারাগুলো কলরব করে

মিটমিট করে তাকিয়ে বলতে চাইছে

ওগো বধূ বন্ধ ঘরের দরজাটা খুলে

বেরিয়ে এসে একবার দেখো মোদের পানে


যেখান থেকে রোজ সন্ধ্যায় বেরিয়ে এসে

সুহাসিনী দাঁড়িয়ে থাকতো

সরু সরু বাঁশ আর কঞ্চি দিয়ে ঘেরা

ছোট্ট অঙ্গনের মাঝখানে গগনপানে চেয়ে

আজ কেন এখনও সে

প্রতীক্ষারত হয়ে দাঁড়িয়ে নেই

সবুজ ঘাসের ওপর এলোমেলো কেশে


জানবার আগ্রহে তারারা ঔৎসুক্য নিয়ে

অপেক্ষা করছে নীরবে আকাশে 

পূর্ণিমার চাঁদ যৌবনের আবিলতা

আর উন্মাদনার জোৎস্নালোককে

সারা আকাশ পরিবৃত করে কখনো সখনো

রাঙিয়ে তুলতে চাইতো সুহাসীনিকে

যাতে সে প্রজাপতির পাখা মেলে

উড়ে বেড়াতে পারে আনাচে কানাচে

তার প্রিয় প্রেমফুলের মধু সংগ্রহের তাগিদে


কিন্তু আজ সুহাসিনী দরজা খুলে

বাইরে এসে অঙ্গনে দাঁড়ালো না কেন

তবে কি সূর্য্যের কঠোর তাপপ্রবাহে

কাতর হয়ে বিষণ্ণতায় নিজেকে লুকিয়ে রেখেছে

অজানা ছন্দহীন বায়ু তরঙ্গে

বেদনাকে অন্তস্থলে ঢেকে রেখে


দীর্ঘশ্বাসটা বের হয়ে বলে গেলো

সন্তর্পনে বিবর্ণ বেশে

সুহাসিনী চলে গেছে অস্তিত্বহীন দেশে

আকারহীন ভেশে

আর কখনো আসবেনা ফিরে

স্বপ্নটা বললো স্থানটা সবার গন্তব্যস্থল

সবাই না ফেরার সিদ্ধান্তে থাকে অটল


Rate this content
Log in

Similar bengali poem from Abstract