STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Romance Fantasy

3  

Partha Pratim Guha Neogy

Abstract Romance Fantasy

সম্পর্কের ভ্রম

সম্পর্কের ভ্রম

1 min
10

জীবনে ভালোবেসেছি বার বার স্রোতস্বিনীর মতন,

স্নিগ্ধ অপলক তার মোহময়ী দৃষ্টি, সেই দৃষ্টি ভেদ করে

আমার চোখ যেতো অসীম সীমাহীন নীলাকাশে পানে।

কবিতায় প্রেয়সী করি আর বক্তৃতায় ভালোবাসি তাকে আমি হঠাৎ কেন - একসময় কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ি

হৃদয়ে বাজে সাইরেন, ভয়ে চোখ ঠিকরে বেরিয়ে আসে

নাকে বিষাদের তীব্র গন্ধ এসে লাগে আমার বারে বারে

এক ঝোড়ো বাতাস আমাকে আমাদের সম্পর্কের ভ্রমে 

ভালোবাসার আসন থেকে শূন্যে নিয়ে যায়,আমি হারাই অদৃশ্যে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract