শুধু তোকে চাই
শুধু তোকে চাই
সারাদিন ধরে আমি তোকে চেয়েছি,
দিনের শেষে আমি তোকে খুঁজে পেয়েছি।
হয়তো পাবো না তোর সেই মিষ্টি হাসিটা,
তোকে দেখে আমি মেনে নেব ফাঁসিটা।
আমি জানি তুই এখন একা আছিস,
শুধু তাই সেই একাকিতে পাশে রাখিস।
সুখ-দুখে আমি তোমারই পাশে থাকতে চাই,
সবকিছু ভুলে তোকেই মনে রাখতে চাই।
আমি জানিনা কীভাবে এই দিন চালাবো,
তোকে না দেখিলে কীভাবে সময় কাটাবো।
বারে বারে তোকে নিজের কাছে পেয়েছি,
আমি শুধু তোকে মন থেকে ভালোবেসেছি।
