STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

শরীরী প্ৰেম

শরীরী প্ৰেম

1 min
349

ভালোবাসা সংশয়হীন , দুটি হৃদয় কাছে এসে;

আবেগে ভাসা দুই মন , শরীরী হয় ভালোবেসে ...।


প্রেমিকের চোখে ভাসমান মুগ্ধতা, 

প্রেয়সীর ভালোবাসার তীব্র ডাকে মিশে যেতে চায় ,

বাঁধভাঙা নিষিদ্ধ আবেগের সীমাহীন যৌনতা ।


ঠোঁটেতে ছোঁয়ানো ঠোঁট, শিহরিত বিন্দু বিন্দু দেহকনা,

কপট রাগের ছলা কলা আর -- অস্ফুটে কিছু টুকরো কথার নিষিদ্ধ দুর্বার মোহ !


প্রেয়সীর গোপনে পদ্ম ফোটে বুকে, মরছে প্রেমিক কামনার সুখে , 

আরো নিবিড় কঠিন আলিঙ্গনে শরীরে জড়ায় মন,

বক্ষ বিভাজিকায় ওঠে কামের তীব্র আবেদন ... 


একে অপরে মিশে যেতে যেতে বোঝে - মনও শরীর খোঁজে,

ভালোবাসা চুপিচুপি বলে যায় কানে -- শরীরও জানে , মনখারাপের মানে।


Rate this content
Log in

Similar bengali poem from Romance