STORYMIRROR

AJITESH NAG

Abstract Others

3  

AJITESH NAG

Abstract Others

শিশু যাদুকর

শিশু যাদুকর

1 min
177

হাটে ঢুকলেই চোখে পরে শ্রমণপদাবলী গাইছে কয়লা আগুন।

শিশু শিশু যাদুকর দেখাচ্ছে ভানুমতীর খেলা।

ওরা সকালে বেগুন ক্ষেতে অশ্লীল দৃশ্য দেখেছে। 

ওরা দেখেছে কয়লা আগুনের ডালপালায় ঝুলছে অজস্র পলা-শাঁখা।

মাটির তালকে ওরাই ভগবান সাজিয়েছে প্রান্তিকে খোয়াই পেরিয়ে।

-‘সাপবেজির খেলা দেখবে’? পাঠশালা ফেরৎ ছাত্ররা উঁকি মারে।

উবু হয়ে বসে দেখা এ খেলার নিয়ম। 

স্কার্টের ঘের বাঁচিয়ে ভানুমতী খেলা দেখায়।

তার নরম পেলব পা দুটো হারিয়েছে কোন মোহনায়;

ভাবতে ভাবতে শিশু শিশু সব যাদুকর খেলা দেখায়, খেলা দেখায়...

অথচ যে অচেনা দৃশ্য দেখেছে, তাকে দৃশ্যরূপ দিতে ব্যর্থ হয়।

তবু, 

খেলা চলতেই থাকে। কয়লা আগুন, কয়লা আগুন।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract