STORYMIRROR

Mahbub Polash

Romance Fantasy

2  

Mahbub Polash

Romance Fantasy

শাশ্বত বরিষনে

শাশ্বত বরিষনে

1 min
783

বৃষ্টি তোমায় ছুঁবে বলে

বরিষন অবিরত

সবুজ পাতা গড়িয়ে কদম ছুঁয়ে

যতোই টুপটাপ অবিরাম

তোমার কপাল বেয়ে ঠোঁট সে

পারছিল না ছুঁতে।


ঝর্ণার কলতান

বাঁশ ঝাড়ের বেশুমার সাঁই সাঁই

পদ্মপুকুর পেরিয়ে তালপুকুরের জল

থেমে নেই ঝুমাঝুম,

সাথে গুড়ুম গুড়ুম।


রিমঝিম সারাদিন

নদীর ধারে চায়ের কাপে

দুজন মিলে যুগল প্রেমে

জোড়াকাপে ঝড়তুলে ও

থামে না যে দারুন তৃষ্ণা।


আকাশ জুড়ে মেঘের কোলে 

মোরা ও যে হারিয়ে যাই

অবশেষে দারুন মেঘ

ছুঁয়ে দিলো ঠোঁট

অবিরাম ভালবাসায়।


কর্ণফুলির পাড়ের উদ্যাম সমিরণ

উড়িয়ে নিলো ছাতাখানা তোমার

তাতে ও ভয় কিসের

এঁকে দিলে তুমি যুগল তীলক

শাশ্বত প্রেমের অবিরাম বরিষনে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance