STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

শারদ প্রভাতে

শারদ প্রভাতে

1 min
267

Prompt-13

শারদ প্রভাতে

মানিক চন্দ্র গোস্বামী


পাতার আড়ে দিচ্ছে উঁকি

রৌদ্র ঝিকিমিকি,

শুভ্র ভুবনে আলোর ছোঁয়ায়

বিহগে উঠিছে ডাকি।

এতদিন কোনো অভিশাপ বলে

আকাশে মেঘের ঘটা,

রুদ্ধ ছিল প্রকৃতি দুয়ারে

সোনালী আলোক ছটা। 

দিবানিশি ধরি রিমঝিম ধ্বনি

অবিরাম বারি ধারা,

প্রখর বেগে বয়ে চলে জল

মুক্ত, বাঁধন ধারা। 

স্রোতে গেলো ভেসে সুকোমল প্রাণ

কত শত ঘরবাড়ি,

তবু উদ্দাম নেচেছে বাদল

শান্তি ভঙ্গকারী।

বহুদিন বাদে মুক্ত আকাশ,

কেটে গেছে অভিশাপ;

স্তব্ধ হয়েছে ভয়াল বর্ষা

স্তিমিত মনঃস্তাপ।

আজ শারদের পুন্য প্রভাতে

ভারী সুন্দর দৃশ্যে,

নবীনালোকের উদ্দীপনায়

প্রকাশিত প্রকাশ্যে।

ধানের ওপর সোনালী রৌদ্র

জানিয়ে দিয়েছে আগাম,

কেমনে ধরিবে ভবিষ্যতের

পরিচালনার লাগাম।

শারদ প্রভাতে মনের কোণে

ভবিষ্যতের আশা,

সব কিছু হবে সরল, শান্ত,

স্বপ্ন যাবে না ভাসা।

নীল আকাশে মেঘের ভেলা,

মনেতে লেগেছে দোলা,

এবারের এই শারদ বরণে

দুঃখ থাকুক তোলা।

সবার মুখে খুশির ঝিলিক

যেন বিরাজে সদাই,

মনের মাধুরী মুখের হাসিতে

স্পষ্ট প্রকাশ পায়।

সদা সর্বদা খুশির আমেজ

বিরাজিবে ঘরে ঘরে,

শারদের এই পুন্য প্রভাতে

জানাইছি জোড় করে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract